ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

মে মাসে মুম্বাইয়ে বৃষ্টির শতবর্ষী রেকর্ড ভাঙল

২০২৫ সালের মে মাসে অতিবৃষ্টির শতবর্ষী রেকর্ড ভেঙেছে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই। ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। আইএমডি'র কোলাবা শাখার তথ্যমতে, চলতি মে মাসে এখন পর্যন্ত মুম্বাইয়ে ৪৩৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা ১৯১৮ সালের রেকর্ড (২৫৭.৮ মিলিমিটার) অতিক্রম করেছে।স্বাভাবিক নিয়মে বর্ষা শুরু হয় জুনের মাঝামাঝি সময়ে। তবে এবার ব্যতিক্রম ঘটেছে। আইএমডি মুম্বাই শাখার প্রধান শুভাঙ্গী ভুট্টে জানান, বর্ষা এবার ২৫ মে-তেই মুম্বাইয়ে প্রবেশ করেছে, যা একটি নতুন আবহাওয়াগত প্রবণতার ইঙ্গিত দিচ্ছে।


আরব সাগরের তীরবর্তী হওয়ায় মুম্বাই এমনিতেই ভারতের অন্যতম বৃষ্টিপ্রবণ শহর। অতিবৃষ্টিতে শহরের একাধিক এলাকা মাঝেমধ্যেই জলমগ্ন হয়ে পড়ে, ব্যাহত হয় স্বাভাবিক জনজীবন।


সাম্প্রতিক রোববার ও সোমবারের টানা বৃষ্টিতে শহরের বহু এলাকা পানির নিচে চলে গেছে। ফলে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। আইএমডি জানায়, সামনে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে মুম্বাই ও পার্শ্ববর্তী জেলাগুলোতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑